সবুজ বাংলা টুয়েন্টিফোর ডটকম, মঠবাড়িয়া:
প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে এবং সুন্দরবন সংরক্ষণের লক্ষ্যে “ইয়ুথ ফর দ্য সুন্দরবন”-এর উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা বিষয়ক এই সভার আয়োজন করে রুপান্তর কৃতক।
সোমবার ১০ মার্চ সকালে মঠবাড়িয়া উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা সুরেস চন্দ্র হালদার।
সভায় সভাপতিত্ব করেন মো: রাসেল রায়হান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল অভি।
বক্তারা প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মতামত প্রকাশ করেন, মঠবাড়িয়ায় বাজার কমিটির সাধারণ সম্পাদক রিপন মৃধা, দপ্তর সম্পাদক রিয়াজুল হক, ।
এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাইফুল ইসলাম মহারাজ, জসিম উদ্দিন, ফেরদৌসী খানম, ইয়ুথ ফর দ্য সুন্দরবন যুব সদস্য মাসুম বিল্লাহ ও মোহাম্মদ বেল্লাল।
এসময় জেলা সমন্বয়ক সাহিদা বানু সোনিয়া তার বক্তব্যে প্লাস্টিক ও পলিথিন মুক্ত সমাজ গঠনের আহ্বান জানান এবং সবাইকে এ বিষয়ে সচেতন হতে উৎসাহিত করেন।
আয়োজক সাইফুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপকরণের দিকে ঝুঁকতে হবে।
উদ্যোগের গুরুত্ব প্লাস্টিক ও পলিথিন দূষণ শুধুমাত্র পরিবেশের জন্য নয়, মানবস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম সুন্দরবনসহ পুরো এলাকার বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।