• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দাকোপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে ভয়, ভীতি ও হুমকি ধামকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার জেলা সংগঠক রাহাত সরদার বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে ভয়, ভীতি ও হুমকি ধামকি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) আব্দুস ছাত্তার শেখের কাছে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার গাজি দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ছাত্তার ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। এ ছাড়া জুনিয়র কনসালটেন্ট গাইনি (অবঃ) ডাঃ সন্তোষ কুমার মজুমদারের কাছেও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তিনি আরো বলেন চাঁদা দাবির ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দদের সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে চাঁদাবাজি করে তার দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতৃবৃন্দ যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে তার বিরুদ্ধে আমাদের জেলা কমিটি ব্যবস্থা নিবে। তবে সরোয়ারের সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাহলে আইনগতভাবে প্রশাসনকে খতিয়ে দেখার আহবান জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন ইস্তিয়াক হোসাইন সিয়াম, পারভেজ গাজি, শ্রাবণ রায়, দ্বীপ খান। এ বিষয়ে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার গাজির কাছে জানার জন্য তার ব্যবহৃত মুঠো ফোনের ০১৯২৯০১৯২৫৫ নম্বরে বার বার ফোন দিলেও ফোন রিসিব করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category