• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

বায়েজীদ :
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। তিনি ধরনি কান্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পলাশবাড়ী থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এ দুর্ঘটনা মহাসড়কে দ্রুতগতির যানবাহনের ঝুঁকি আরও একবার সামনে নিয়ে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category