সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।”
নাহিদ ইসলাম বলেন, “গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারে থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।”