• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোভারটিসের শেয়ার হস্তান্তরে অনিয়মের তদন্ত চেয়ে রিটের শুনানি আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী সপ্তাহে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আগামী সপ্তাহ ধার্য করেন। রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ব্যারিস্টার নূর-উস-সাদিক ও রিট পিটিশনার আইনজীবী অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার।
আজ রিটের পক্ষের আইনজীবীরা মামলার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জনাব জমির উদ্দিন সরকার অসুস্থ থাকায় সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী সপ্তাহ শুনানির দিন ধার্য করেন।
আদালতে রেডিয়েন্টের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি, ব্যারিস্টার সাজ্জাদ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত সপ্তাহে বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।
প্রসঙ্গত, নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।
নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category