• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মোঃ জুম্মান মিয়ার ছেলে মোঃ রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গি শিবপুরে জুমুআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরবাইকটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজন ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল হক জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি আটক করার চেষ্টা চলছে। মরদেহ দুটি উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category