• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃ আল আমিন :
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর শিবপুরে নিখোঁজের পরদিন কবির আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কবির আহমেদ শিবপুর বাজারের সদর রোডের একটি মার্কেটের কাপড় ব্যবসায়ী ও জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে মঙ্গলবার রাতে কবির আহমেদ বাড়িতে ফিরেননি। রাতেই বিষয়টি থানায় অবহিত করেন পরিবারের সদস্যরা। আজ বুধবার সকালে ধনাইয়া নতুন সেতুর পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মঙ্গলবার রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে রাতের কোনো এক সময় ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে ব্রিজের পাশে ফেলে রাখে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে এ হত্যার খবর ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যার প্রতিবাদ ও দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত
নরসিংদীর পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাসেল সরকার (৩০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল সরকার শিবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের সবুজ সরকারের ছেলে ও দুলালপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য।
পুলিশ জানায়, সকালে ওই ইউপি সদস্য ঘোড়াশাল সার কারখানা থেকে কাজ শেষে শিবপুরে তার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালিয়া মোড় সড়কের পাশেরর একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category