• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ফেনী : ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মহাসড়কের ঢাকামুখী লেনের হাফেজিয়া মাদরাসা এলাকায় একটি কাভার্ডভ্যান ঢালাই শ্রমিকবোঝাই পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category