• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট করে তাদেরকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়েভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যান চালক মনিরুল গত ১৩ ফেরুয়ারী কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিঃ কোবলায় মনিরুল ইসলাম জমি ক্রয় করে বাড়ীঘর নির্মাণ করে ভোগ দখল করে বসবাস করে আসছে। পক্ষান্তরে প্রায় সময় আনিছ গাজী গংরা বিভিন্ন সময় তারা এবং কিছু ভাড়াটিয়া লোকজনের সহায়তায় মনিরুল গংদের জায়গা থেকে বিতারিত করতে হামলা চালানোর পাশাপাশি হুমকি অব্যাহত রাখে।নিরুপায় হয়ে মনিরুল কয়রা থানায় একটি জিডি করেন। ঐ বিষয়কে কেন্দ্র করে গত ১১ ফেরুয়ারী দুপুরে গুপিরায়েরবেড় গ্রামের আনিস সানা গংরা দা, শাবল,কোদাল লাঠিসোটা নিয়ে মনিরুল গংদের বাড়ীতে প্রবেশ করে বাড়ীর ঘেরা বেড়া কেটে বাড়ীঘরের ক্ষতিসাধন করে। এছাড়া তাদের ঘরে রক্ষিত নগত অর্থ ও মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়। আনিস সানা গংদের হামলায় মনিরুল তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন নিরাপত্তাহিনতায় ভুগছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আঃ রাজ্জাক বলেন, বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই খুলনাকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category