• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চৌহালীর রফিকুল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : চাকরিতে থাকাকালীন অবস্থায় হাজার হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতির তদন্ত করতে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি আবেদন দায়ের করা হয়েছে।
সম্প্রতি দুদকের চেয়ারম্যান বরাবর আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
আবেদনে তিনি বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (রফিক ইঞ্জিনিয়ার), পিতা-মৃত মোক্তার আলী, সাং-খাষকাউলিয়া মধ্য জোতপাড়া, উপজেলা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ।
রফিক ইঞ্জিনিয়ার চাকুরী করা অবস্থায় ব্যাপক দূর্নীতি অনিয়ম করে নামে বে-নামে হাজার কোটি টাকার সম্পদ করেছে। উক্ত অবৈধ সম্পদ বৈধ করার জন্য চাকুরী হইতে অবসর নিয়ে ফ্যাসিস্ট দল আওয়ামীলীগে যোগদান করে এবং চৌহালী থানা আওয়ামীলীগের ১নং কার্যকরী সদস্যপদ লাভ করে।
আরো বলা হয়, আওয়ামীলীগে যোগ দিয়ে তার ভাতিজা থানা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিনের সাথে যোগসাজস করে চৌহালীতে দূর্নীতির আখড়া গড়ে তোলে এবং সরকারী কাজে ভাগ বাটোয়ারা করে। উক্ত রফিক ইঞ্জিনিয়ারের দূর্নীতি তদন্ত করে যথাযথা ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
আবেদনের অনলিপি দুর্নীতি নমন কমিশন পাবনা আঞ্চলিক শাখাতেও পাঠানো হয়েছে। জনস্বার্থে আবেদনটি দাখিল করা হয়েছে বলে জানান এই আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category