• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তীব্র শীতে কাপছে নওগাঁর মানুষ, জনজীবন স্থবির

Reporter Name
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

 

আতাউর শাহ্ :
সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : একটানা ৫ দিন ধরে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় চলছে শীতের প্রকোপ। সেইসাথে শৈতপ্রবাহের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত ৫ দিন থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারনে তীব্র শীতে কাপছে মানুষ, স্থবির হয়ে পরেছে জনজীবন।
অপরদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীদের চাপ বেড়েছে বলে জানিয়েছেন নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। তিনি আরো জানান, হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে শীতের কারনে। হাসপাতালের ধারন ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন তারা। নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারনে ও তীব্র শীতে অতি প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। বিশেষ করে এই তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যতœ নেওয়া জরুরী বলেও মনে করেন তিনি।
বদলগাছী আবহাওয়া উচ্চমান পর্যবেক্ষক হামিদুর রহমান জানান, রোববার সকাল ৬ টায় নওগাঁ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা শতভাগ এবং গতকাল শনিবার সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও বিকেলে ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার এই প্রকোপ আরো কয়েক দিন থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category