• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লিবিয়ায় মরুভূমিতে গণকবরের সন্ধান, ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় কুফরা শহরের মরুভূমিতে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই গণকবর থেকে কমপক্ষে ১৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক নৌকাডুবির এক ঘটনায় আরও ১০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ রোববার দেশটির কুফরা শহরের মরুভূমিতে খোঁজ পাওয়া গণকবর ও বন্দর থেকে এসব মরদেহ উদ্ধার করেছে।
লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে অভিবাসীদের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির অ্যাটর্নি জেনারেল বলেছেন, দক্ষিণপূর্বাঞ্চলীয় কুফরা শহরের মরুভূমিতে পাওয়া গণকবর থেকে ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে সেখানকার একটি আটক কেন্দ্র থেকে অন্তত ৭৬ জন অভিবাসীকে মুক্ত করা হয়েছে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে এক হাজার ৭১২ কিলোমিটার দূরে কুফরা শহরের অবস্থান। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বে আলওয়াহাতের নিরাপত্তা অধিদপ্তর জিখরা অঞ্চলের গণকবর থেকে ১৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি দেশটির পশ্চিমের জাভিয়া শহরের দিলা বন্দর এলাকায় ডুবে যাওয়া একটি নৌকার ১০ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে লিবিয়ার রেড ক্রিসেন্ট ।
২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন সাকরিক জোট ন্যাটোর সমর্থনপুষ্ট এক গণঅভ্যূত্থানে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি উৎখাত হন। তখন থেকে দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ প্রায়ই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
বর্তমানে অভিবাসীদের ইউরোপে যাওয়ার অন্যতম প্রস্থান পয়েন্ট হয়ে উঠছে লিবিয়া। দেশটি নজিরবিহীন অভিবাসন সংকটের মুখোমুখি হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল বলেছেন, কুফরা শহরে একটি গ্যাং আছে; যার সদস্যরা অভিবাসীদের ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করেছিলেন। তাদের সঙ্গে এই গ্যাংয়ের সদস্যরা নিষ্ঠুর নির্যাতন ও অমানবিক আচরণ করেন।
কী কারণে প্রাণহানি ঘটেছে তা জানতে মরুভূমিতে পাওয়া অভিবাসীদের মরদেহের ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে জীবিত উদ্ধার প্রত্যক্ষদর্শী অভিবাসীদের বক্তব্য নথিভুক্ত করার কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন লিবিয়ার নাগরিক এবং অন্য দু’জন বিদেশি। তবে এই বিদেশিরা কোন দেশের নাগরিক সেই বিস্তারিত তথ্য জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category