সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের দু’টিতেই সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেকে মনোনয়নের ঘোষনা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ দুজনের মধ্যে মাসুদ সাঈদীকে পিরোজপুর-১ আসনে এবং শামীম সাঈদীকে পিরোজপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই ঘোষনা দেন। আল্ল¬ামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরসহ সারা দেশে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। পিরোজপুর জেলায় তার পরিবারের রয়েছে বিপুল জনপ্রিয়তা। এ জনপ্রিয়তাকে কাজে লাগাতে জামায়াতে ইসলামী তার দুই ছেলেকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী ঘোষনা করেছে। এ বিষয়ে মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি সংসদীয় আসনে প্রার্থী মনোনীত করে আমাদের উপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে তা আমানতদারিতার সাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল¬াহ। আল¬াহর দয়া ও জনগনের ভালবাসা নিয়েই আমরা পথ চলবো। আমাদের সম্মানিত পিতা শহীদ আল¬ামা সাঈদী যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা করে গেছেন আমরাও তেমনি পিতার মত জনগনের সেবা করতে চাই। পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত উন্নত বাসযোগ্য হিসাবে গড়ে তুলতে চাই। সর্বস্তরে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গড়ার চেতনায় আমরা তরুনদের সাথে নিয়ে কাজ করবো। তিনি বলেন, পিরোজপুরের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা, ব্রীজ, কালভার্টসহ উন্নয়নমূলক কর্মকান্ড যা কিছু দৃশ্যমান তার নব্বই ভাগই আমার শহীদ পিতা আল¬ামা সাঈদীর হাতে গড়া। তার পরে এ আসনে যারা সংসদ সদস্য ছিলেন তারা এলাকার উন্নয়নে তেমন কোনো কাজই করেননি, যার সাক্ষী জনগন। আল¬াহর দয়ায় আমরা দু’ভাই নির্বাচিত হলে মানুষের কথা শুনার জন্য প্রস্তুত থাকবো, সুখে-দুঃখে সবসময় তাদের পাশেই থাকবো, এলাকার সার্বিক উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল¬াহ।