• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় জেজেএসের উদ্যোগে দুর্যোগের সচেতনতায় উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় দুর্যোগে সচেনতার লক্ষ্য এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৮নং ওর্য়াডের হাওলাদার পাড়ায় জাপানের শাপলা নীড়ের অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুতি প্রকল্পের এপিও এস এম এ মজিদ, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান মনি, স্থানীয় অধিবাসী লুৎফুন্নাহার, জাহানারা খাতুন,সুমা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা পারিবারিক পর্যায়ে দূর্যোগে ঝুঁকি নিয়ে বিভিন্ন কাজের কথা উল্লেখ করা সহ দূর্যোগ এর আগে চলাকালীন ও পরে করনীয় কাজ গুলো নিয়ে আলোচনা করেন। তা ছাড়া উঠান বৈঠকে দুর্যোগের সংকেত ও পতাকার ব্যবহার ফিলিপ চাড সহ বিভিন্ন সংকেত এবং ঝড়ের গতি নিয়ে আলোচনা করা হয়। এতে ২০ জন সদস্য অংশ গ্রহন করেন।

কয়রায় জলবায়ু অভিযোজন মেলা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিন ব্যাপী জলবায়ু অভিযোজন মেলা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্প এই মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করেন ইয়ুথ নেট গ্লোবাল সংগঠন। সকাল ১০ টায় এ মেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মোঃ জাহিদুল হাসান, সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, বাশারুল ইসলাম, কুদরাত উল্যাহ ফারুক বিজু,কমিউনিটি অর্গানাইজার শামিমা আক্তার, রেহেনা পারভীন, লাবনী আক্তার, মনিরা পারভীন, কারিতাসের মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার, ইয়ুথ নেট গ্লোবাল সংগঠনের টিম লিডার, রাসেল রানা, আব্দুল আলিম প্রমুখ। মেলায় ৭ টি স্টলে জলবায়ু সহনশীল কৃষি পন্য সহ আধুনিক প্রযুক্তি কৃষি কাজে ব্যবহৃত জিনিষ পত্র প্রদর্শন করা হয়। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত রোজেনা টি ও বিটরুট পাউডার দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রত্যন্ত এই জনপদে এ ধরনের একটি ব্যাতিক্রম মেলার আয়োজন করায় মেলার মাঠে লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category