• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে মোহরে ফাতেমি (হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর) অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।
শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।
এর আগে, শনিবার বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবকরা।
ইজতেমা ময়দানে বিয়ে সম্পন্ন হওয়ার পর একাধিক বর তাদের মতামত প্রকাশ করেন। এ সময় উপস্থিত এক বর বলেন, মোহরে ফাতেমি অনুসারে আজ বিয়ে করেছি। অনেক মুসল্লির উপস্থিতিতে বিয়ে হয়েছে আমাদের। আমার স্ত্রীর পক্ষ থেকে তার বাবা বিয়েতে সম্মতি নিয়ে ময়দানে এসেছেন। এই বিয়ে আমার কাছে অনেক বরকতময়। নিশ্চয়ই আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখ ও সহজ করে দেবেন।
উল্লেখ্য, আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের (জুবায়ের অনুসারী) দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category