• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর ৫ শতাধিক সংগঠনের সাড়ে ৮ হাজার স্বেচ্ছাসেবীর মিলন মেলা

মোঃ আল আমিন :
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদী জেলাজুড়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারী দিনব্যাপী নরসিংদী মাধবদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত মিলন মেলায় জেলার ৫ শত ৮টি সংগঠনের সাড়ে ৮ হাজার সদস্য অংশগ্রহণ করেন।
“বিজয়-২” নামে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। এই মেলা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, দুর্যোগে সহায়তা, দারিদ্র বিমোচনে পাশে দাড়ানো ও পথশিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার গতি বাড়াবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, জেলা জুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে ৫ শত ৮টির বেশি সংগঠন। তাদের ঐক্যবদ্ধ করে সমন্বতি উদ্যোগে সমাজসেবায় ভূমিকা রাখতে কাজ করছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। জেলায় আরও বেশি সামাজিক কার্যক্রম পরিচালিত করে সমাজ ও মানুষের কল্যাণে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান সংগঠনটির উদ্যোক্তারা।
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহাবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলন মেলার প্রথম পর্বের উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা আব্দুল কাদির মোল্লা, উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category