• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দাকোপে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরিতে বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটনিং বিষয়ক উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিএনআরএস ইভলভ প্রকল্পের আওতায় উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওর্য়াকের সদস্যরা এ সংলাপের আয়োজন করেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের হলরুমে দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্পের মাঠ কর্মি সুশান্ত কুমার মৃধার পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জি এমন জাকির হোসেন , প্রেস ক্লাবের সম্পাদক জি,এম রেজা, শিক্ষক চিন্ময় বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারি দেবাশীষ কুমার ঘোষ, সাংবাদিক মামুনুর রশিদ, ফিল্ড ফ্যাসিলিটেটর তৃপ্তি মন্ডল, সিএসও সদস্য দান কুমারী, বীতিকা রায়, রওশন আরা, দীপায়ন বিশ্বাস প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category