• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষাণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। এর আগে দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভ চলতে থাকে।
মিলোস ভুসেভিচ জানিয়েছেন, বর্তমান উত্তেজনা কমাতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নভেম্বরে উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ার পর থেকে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।
একপর্যায়ে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছিল। বিশেষ করে ছাত্ররা এ বিক্ষোভে বেশি যুক্ত হয়েছিলেন। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন তারা।
রাজধানী বেলগ্রেডের একটি বড় মোড়ে ২৪ ঘণ্টা অবরোধের অবসান ঘটালে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসে। তার আগের সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেন।
মঙ্গলবার ভুসেভিচ বলেছেন, আরও জটিল পরিস্থিতি এড়াতে ও সমাজে উত্তেজনা কমাতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, ভুসেভিচ নোভি সাদের মেয়র থাকার সময় ওই ট্রেন স্টেশনের সংস্কার করা হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি শহরটির মেয়র ছিলেন। তিনি মেয়র থাকার সময়ে স্টেশনের সংস্কারকাজে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা। এর জেরে এক বছরের কম সময় প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category