• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় তরমুজের ক্ষেতের নেটের বেড়া কেটে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার কালিপুর গ্রামে শত্রুতামুলক ভাবে তরমুজের ক্ষেতের নেটের বেড়া কেটে দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) বেলা ১১ টায কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন কালিকাপুর গ্রামের মনিরুদ্দিন দফাদারের পুত্র জিয়ারুল দফাদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, কালিকাপুর গ্রামে তাদের রেকডিয় জমিতে সম্প্রতি সময়ে তরমুজ চাষ করার জন্য সিমানা নির্ধারন করে ক্ষেত তৈরী করার পর নেটের বেড়া দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি দিবাগত রাত্রে ঐ ক্ষেতের নেটের বেড়া কেটে দিযে ক্ষতি করেছে। এ সময় দেড় ইঞ্চি পাইপের ২ টি মটর ৬ শ হাত লম্বা পাইপ ও দুইটি কয়েল তার নিয়ে যায় দুবৃত্তরা। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একই এলাকার রহিম গাজী গংদের
সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আমরা দেখতে পেয়েছি ঐ দিন রাতে তারা শত্রুতামুলক ভাবে আমাদের এই ক্ষতি করেছে। আমাদের প্রতিপক্ষ ঐ লোকজন ২০১৭ সালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।বিগত দিনে তারা আমাদের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি ঘরের মালামাল লুটপাট করে নিয়েছে। এ ধরনের হযরানী করে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category