• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা পাড়ের তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ আল আমিন :
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যার তীরে পাকা ভবন, দোকান ঘরসহ তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। রোববার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ঘোড়াশাল বাজার হতে সাদ্দাম মার্কেট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক একেএম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, পলাশে শীতলক্ষ্যা নদীর পাড়সহ দেশের বিভিন্ন নদীতে চার দিনব্যাপী এই অভিযান চলবে। শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনার ফলে প্রায় ১০ একর জমি ভরাট হয়ে গেছে। যা পুনরুদ্ধারে দিনব্যাপী অভিযান চালানো হয়।
প্রথমদিনে ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে নদী পাড়ে গড়ে ওঠা তিন শতাধিক পাকা ঘর, টিনশেড দোকান, বাজারসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষে বেড়া নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হবে বলে জানান বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন।
৭ দিন আগে এসব স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও সরিয়ে না নেয়ায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীর পাড়ের জায়গা রক্ষায় উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে বলে জানায় বিআইডব্লিউটিএ।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই ঘোড়াশাল স্টেশন এলাকার নদীর তীর ঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা তৈরি করেন প্রভাবশালীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category