• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

জামাল আহমেদ আখন্দ :
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, চাঁদপুর : চাঁদপুর পুরান বাজারে দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২ টা হতে রাত ৮ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের পুরান বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ০২ টি দোকান এবং ০২ টি গোডাউন তল্লাশি করে ১,২৯৫ কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত পলিথিনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয় এবং চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ০২ টি দোকান ও গোডাউনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে।কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিচ্ছিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category