সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : দাকোপে সরকারী লাউডোব বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের আয়োজনে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারুন্যের উৎস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে সরকারী লাউডোব বাজুয়া কৈলাশগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে প্রথম দিনের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, বিশিষ্ট সমাজসেবক তারাপদ প্রামান্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র মিস্ত্রী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মন্ডল, সাবেক প্রভাষক বিকাশ চন্দ্র বাছাড়, সাবেক প্রভাষক বিভূতি ভূষন সরকারসহ অত্র কলেজের বর্তমান অধ্যাপক ও প্রভাষক বৃন্দ।