• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভবিষ্যতে যারা আসবেন, অতীত থেকে শিক্ষা নেবেন : উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথে কোনো অরাজকতা চলবে না। আগে স্বৈরাচারী সরকার যা খুশি তা করেছে। সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন, আশা করি অতীত থেকে তারা শিক্ষা নেবেন, কী করলে কী হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আশা করি, আগামীতে যারা সরকারে আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন, তাহলে আগামীতে কী হয় বলতে পারব না। তবে আমরা যতদিন আছি, অরাজকতা চলবে না।’
তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টিতে মানুষ যাতে নিরাপদে লঞ্চে উঠতে পারে, সেজন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভোলা জেলার মনপুরাসহ বেশ কয়েকটি স্থানে ঘাট নির্মাণ হচ্ছে। আমি স্থান পরিদর্শনে এসেছি। আমাদের কাজ অতিসত্ত্বর শুরু হবে। এ বছরের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা করছি।’
এ সময় ভোলা জেলা প্রশাসক মো: আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category