• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।
তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল আমদানি করা হয়েছে। সেই চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্র্বতী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।
তিনি আরও বলেন, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category