সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও আতর্কিত হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর চাকলা গ্রামের নছির বেপারী বাড়িতে ভুক্তভোগী পরিবারের আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের শাহ আলম সাংবাদিকদের বলেন, আমাদের বাসস্থানে আমাদের প্রতিপক্ষ সালেহা খাতুন ডলি (৩৫) স্বামী মমিন দেশের বাহিরে প্রবাসে থাকায় স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত সালেহা বহিরাগত পুরুষ ঘরে এনে প্রতিনিয়ত রাত্রি যাপন ও অনৈতিক কর্মকান্ডসহ পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। তার অনৈতিক কার্যকলাপ ও বেপরোয়া জীবনযাপনের প্রতিবাদ করলে অভিযুক্ত সালেহা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে কল্পকাহিনি সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে হামলার শিকার নুর নেছা বেগম বলেন, গত ৯ জানুয়ারি অভিযুক্ত সালেহা তার পরকীয় প্রেমিক নিয়ে ঘরে ঢুকতে বাঁধা দেওয়ায় অজ্ঞাতনামা যুবককে নিয়ে আমার উপর আতর্কিত আক্রমণ চালিয়ে ডান হাত ভেঙে দেয়। হামলার শিকার নুর নেছা বেগম হসপিটালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে অভিযুক্তের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ শাহ আলমের কন্যা সন্তান শারমিন, শাবনুর, মোঃ খলিল, মোঃ মঞ্জু, মোঃ নজরুল ইসলাম, রোকেয়া, জাকিয়া, ধনি বেগম, মোঃ আমিন সহ এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।