• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে প্রপাগাণ্ডা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এসও টুটুল :
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরের গাছা এলাকায় ফেসবুকে অপপ্রচার ও প্রপাগাণ্ডা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃশাহিন। মঙ্গলবার বিকাল: তিনটায় গাজীপুর সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদ আ’লীগ সরকারের দোসর এমারত,রাকিব, তুলি নামে ফেক ফেজবুক আইডি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ছবি এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে।
প্রতিবাদকারী বিএনপি নেতা সংবাদ সম্মেলনে মিডিয়া কর্মীদের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইতোমধ্যে অপপ্রচার কারীদের বিরুদ্ধে গাছা থানায় অভিযোগ দায়ের করার কথা জানান তিনি। এবিষয়ে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন জানান আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃশাহিনের ছবি আওয়ামী লীগের নেতাদের সাথে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করে আসছে। অনতিবিলম্বে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category