• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্থিতি চলমান।
স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পাতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার বিএসএফের পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, সোমবার সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাঁটা তারের বেড়া দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই উত্তেজনা চলছে।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদহের জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া জাগোনিউজকে জানান, আপাতত পরিস্থিতি স্বাভাবিক। বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে। জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category