• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামী বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ গড়তে চায় : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নাটোর : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিভেদের বাংলাদেশ চাই না। মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর ভালবাসা চাই, সহযোগিতা চাই। তাদের পাশে চাই। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো। নারীদের যথাযোগ্য সম্মান দিবো। এই দেশে আর কোন ষড়যন্ত্র হতে দিবো না। জীবন দিবো তবুও কারো লালচক্ষু দেখাতে দিবোনা।
গতকাল শুক্রবার নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান সম্মেলনের সঞ্চালনা করেন।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন ও মো. মোবারক হোসেন। সম্মেলনে অতিথি বক্তা ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী আমীর ড. কেরামত আলী, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, চাপাইনবাবগঞ্জ জেলা আমীর আবুজার গিফারী, নওগাঁ জেলা আমীর মাওলানা আব্দুর রাকীব, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। সব মানুষ তার জন্মভুমিকে তার প্রাণের চেয়েও ভালবাসে। কারণ সংশ্লিষ্ট দেশে তাকে আল্লাহ তায়ালা পয়দা করেছেন। তিনি উদাহরণ টেনে বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাছুল্লাহ সা.) মক্কাতেই তার জন্ম হয়েছিল। জীবনে দুইবার তিনি কেদেছেন। একবার রাছুলকে হত্যা করার চূড়ান্ত ফয়সালা হওয়ার পর আল্লাহ তায়ালার নির্দেশে মক্কা মুকাররামা থেকে মদিনা মুনাওয়ারায় যেদিন হিজরত করছিলেন। আরেকবার বিজয়ের বেশে মক্কায় ফিরে আসার সময়।
তিনি বলেন, স্বাধীনতার এই দেশে যারাই ক্ষমতায় এসেছেন তারা আমানতকে খেয়ানত করেছেন। আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশিকষ্ট দিয়েছে গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার। সব মানুষের গায়ে হাত দিয়েছে। আমাদের সেনবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক-যুবতিদের দিয়ে শেষ করেছে। ক্ষমতায় আসার পর তারা একটার পর একটা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। সর্বশেষ ২০০৪ সালে ৫ আগস্ট দিশেহারা হয়ে পালালো; সেইদিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে। ৩৪ হাজারের মতো মানুষকে তারা পঙ্গু করেছে। ৪ শ’র উপর দুই চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার সৌন্দর্য্য আর তারা দেখবে না। সাড়ে ৭শ’র উপর তারা এক চোখ হারিয়ে বাকি চোখ নিয়ে তারা জীবিত আছে। ৩৪ হাজার মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। ৩শ’র বেশি মানুষ মেরুদন্ডে গুলির আঘাতে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। জীবনে আর বসতে পারবেনা। দাড়াতে পারবেনা। নিজের হাতে নিজের কাজ করতে পারবেনা। এমনকি নিজের হাতে আল্লাহর দেওয়া রিজক তুলে খেতে পারবেনা।
এত মানুষ হাসপাতালে কাতরায়। এরা এত নিষ্ঠুর ছিলো, এত নির্মম। নিজের দেশের ট্যাক্সের কেনা অস্ত্র জনগণের বুকে ফেলেছে। আমাদের সন্তান আবু সাঈদ গভীর আস্থা এবং আত্মপ্রত্যয় নিয়ে সেই ধারণা দিয়ে বুক পেতে দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে গুলি করবেনা। সে বলেছিল যে বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর। তিনটি গুলি করে তাকে শেষ করে দিয়েছে। এরপর লাশ নিয়েও নাটক করেছে।
তিনি মীর মুগ্ধের কথা স্মরণ করে আবেগ প্রবণ হয়ে উঠেন এবং বলেন, একটা ছেলে কঠিন দিনগুলোতে পানির কেইন হাতে নিয়ে বলেছিল- পানি লাগবে ভাই, পানি? তাকেও শেষ করে দিলো। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করা হলো। হত্যা করা হলো আমার একটা যুবতি বোন সুরাইয়াকে খুন করা হলো। দুই মাসের একটা অবুঝ সন্তান তিনি দুনিয়াতে রেখে গেছেন। আমি তাকে দেখতে গেলাম। সবার প্রশ্ন এই বাচ্চাটা বড় হয়ে কাকেম াডাকবে? একই রকমের প্রশ্ন পোশাক কর্মীর স্ত্রীর। তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী নিহত হয়েছে আন্দোলনে। তার গর্বের সন্তানের কি হবে?
এসব পরিবারের পাশে জামায়াতে ইসলামী দাঁড়িয়েছে জানিয়ে জামায়াতের আমীর বলেন কেন আমাদের সন্তানেরা বুক পেতে নেমেছিল? তাদের একটাই স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা স্বাভাবিক ন্যায়বিচার চাই, বৈষম্য চাইনা। আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা দখলদারির বিরুদ্ধে. আমরা ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে, আমরা দু:শাসনের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে যারা রাস্তায় নেমেছিল। সরকারকে আমরা বলছি যে আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের সবার আগে সুস্থ করে তুলুন, যাদের বিদেশে পাঠানোর তাদের দ্রুত ব্যবস্থা করুন।
তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন বঙ্গভবনে রান্না করা খাবার ছিলো। কিন্তু সেই রান্না মুখে উঠে নাই। তিনি কোরআনের আয়াত শুনিয়ে বলেন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন। যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা লাঞ্চিত করেন।
তিনি বলেন, এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের তারা কত বেইজ্জত করেছে। পায়ে বেড়ি আর হার হাতে হ্যান্ডকাপ দিয়ে এক জেল থেকে আরেক জেলে নিয়েছে। জেল থেকে কোর্টে তারা টানাটানি করেছে। তাদের অনেককে তারা খুন করেছেন গুম করেছেন। শেষ পর্যন্ত আমাদের দেশপ্রেমিক সন্তানদেরকে হাতুরি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছেন। আমাদের মেয়েদের তারা ছাড় দেয়নি। তারা আবার ফিরে আসবে। কেউ কেউ বলে আগামি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি-না।
তিনি প্রশ্ন রাখেন নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালবাসে। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি মাটি আমানত। এই বিশ্বাস আস্থা যাদের মধ্যে পাওয়া যায় নির্বাচন তাদের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category