• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাকিবকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ বিসিবির

Reporter Name
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দিন দুয়েক আগেই সাকিব আল হাসান মন্তব্য করেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। জানিয়েছিলেন, তিনি বিপিএলের সিইও হলে টুর্নামেন্টকে আরও পরিপূর্ণতা দিতে পারতেন। এমনকি টুর্নামেন্ট গোছাতে লাগবে মাত্র ১ থেকে ২ মাস। তার এমন বক্তব্যের পর এবার মুখ খুলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
শুক্রবার সংবাদ সম্মেলনে সোহেল জানান, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইও’র দায়িত্ব দেয়া হবে। সোহেল যেমনটা বলছিলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’
সোহেল আরও বলেন, ‘এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর ধরে কাজ করেও জনগনকে সন্তুষ্ট করতে পারেননি। অনেকে বলে উন্নতি হয়নি। সিনেমা দেখে বাস্তবতা পূরণ হয় না। যেহেতু গভর্নিং কাউন্সিলের ভূমিকা এখানে কিছু নেই। পরবর্তী বছর সে সিইও হিসেবে আসুক। এসে বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক। এখন সে খেলছে, খেলা ছেড়ে তো আসতে পারবে না। তাই পরবর্তী বছর চলে আসুক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category