সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব এম এম রানার পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন জাপানের শাপলা নীগের প্রতিনিধি দলের প্রফেসার কে-ই কোদা, মিস কাটসুই, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, প্রকল্প সমন্বযকারী আব্দুল মালেক, স্বাস্থ্য বিভাগের পরিদর্শক এবি সিদ্দিক, উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদ হাসান,ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মাসুম বিল্লাহ, মুর্শিদা খাতুন,শাহানারা খাতুন, সেলিনা আক্তার লাইলি, শিক্ষক মাওলানা মজিবার রহমান, সিপিপি সদস্য নাছিমা খাতুন, ননী গোপাল মজুমদার, সমাজসেবক মুনছুর রহমান সানা, মোল্যা মনিরুজ্জামান মনি জেজেএস প্রস্তুুতি প্রকল্পের আবু জোবায়ের, অশোক কুমার, নাজমুল হুদা, এস এম এ মজিদ, স্বেচ্ছাসেবক আশিকুজ্জামান আশিক প্রমুখ। সভায় দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদসরা উপস্থিত ছিলেন।.

কয়রায় বিভিন্ন গ্রাম পরিদর্শনে জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় জেজেএসের প্রকল্প দেখার জন্য বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি গন। গত রবিবার দিনব্যাপী তারা জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোশ প্রকাশ করেন। জাপানের প্রতিনিধি দল কয়রার প্রকল্প সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বলার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রফেসার কে-ই কোদা, মিস কাটসুই, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, জেজেএস প্রস্তুুতি প্রকল্পের আবু জোবায়ের, নাজমুল হুদা, এস এম এ মজিদ, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান আশিক প্রমুখ।