• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে শামীম সভাপতি, তানভীর সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় এস. এম. রেজাউল ইসলাম শামীম (আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় অন্যসবপদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
শনিবার সকাল ১০ টায় পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুটিপদসহ অন্য পদের প্রার্থীরাও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও ইমাম হোসেন মাসুদ (বাংলাটিভি), যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক (সময়টিভি), কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (মানবজমিন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভরায় (বাংলাভিশন), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোঃ জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী) এবং নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (ইউএনবি), গৌতম নারায়ন রায় চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক খোলা কাগজ), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুলহক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), ওয়াহিদ হাসান বাবু (ইনকিলাব) ও কে এম হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category