• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদীতে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার বাদ মাগরিব মাধবদীর স্থানীয় একটি স্কুলে এসভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস সম্পাদক ও নরসিংদী সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা মোঃ আমিনুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাকার আমীর মাওলানা মোঃ মোছলেহ উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নরসিংদী জেলার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা কর্ম পরিষদের সদস্য এড. আমিনুল ইসলাম, নরসিংদী জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুল জাব্বার, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম প্রমূখ। সভায় প্রধান অতিথি উপস্থিত দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে ইসলামের জন্য দায়িত্বপালন করার নির্দেশ প্রদান করেন।

মাধবদীতে আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হত্যা, বর্বর হামলা ও হুমকির প্রতিবাদে ছাত্র জনতা’র বিক্ষোভ মিছিল
বাংলাদেশে ছাত্র জনতার উপরে আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুপ্ত হত্যা, বর্বর হামলা ও হুমকির প্রতিবাদে ‘মাধবদী ছাত্র জনতা’র ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ২৭ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর মাধবদী বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভা হয়ে বাসস্ট্যান্ড হয়ে পোস্ট অফিস মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। বক্তব্য প্রধান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা মোঃ আমিনুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল, নাঈম সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশত্যাগ করলেও ষড়যন্ত্র থামেনি। সারাদেশে গুম, খুন, বিশৃঙ্খলা করার পর এবার সচিবালয়ে আগুন দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিস্টদের জায়গা নাই। ছাত্রলীগের মত নিষিদ্ধ সংগঠন এখনো রাত ১২ টার পরে বাইক নিয়ে শোডাউন দেয়। প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। উক্ত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার না করলে আমরা ছাত্র জনতা আবার রাস্তায় নামতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category