• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক :
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে ৩৫ জন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বুধবার কাজাখ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানে আকতাউ শহরের কাছে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়। বিমানটিতে ৬২ জন যাত্রী ও পাঁচ জন ক্রু ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ৩২ জন বেঁচে গেছে।
কাজাখস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।
রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স মেডিকেল কর্মীদের উদ্ধৃত করে জানিয়েছে, চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে জরুরী কর্মীরা জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়ন অনুসারে উভয় পাইলটই দুর্ঘটনায় মারা গেছেন।
কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে আজারবাইজানের ৩৭ জন, কাজাখস্তানের ছয়জন, কিরগিজস্তানের তিনজন এবং রাশিয়ার ১৬ জন নাগরিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category