• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে “রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা

কাজি আরিফ হাসান:
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
oppo_0

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সোমবার রাজধানী উত্তরার দক্ষিণ খান থানাধীন কষাইবাড়ি রেলক্রসিং সংলগ্ন “আমির’স রেস্তোরাঁয় মহান বিজয় দিবস উপলক্ষে “রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভা পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কোরআন তেলওয়াত করেন মো: মিজান। আলোচনা সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব লিটন, বদরুল আলম মজুমদার (উত্তরা সেন্টাল প্রেসক্লাব), আলাউদ্দিন আল আজাদ (স্টাফ রিপোর্টা, বিজয় টিভি), জুয়েল আনান (সম্পাদক-এটিএম লাইফ স্টাইল. নেট, বিশেষ প্রতিনিধি, তারা নিউজ), আব্দুস সালাম শান্ত (যুগান্তর, গাজিপুর প্রতিনিধি), জাহাঙ্গীর কবির (উত্তরা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), তানজীন মাহমুদ তনু (উত্তরা প্রতিনিধি, বার্তা বাজার), জুবায়ের আহমেদ (দপ্তর সম্পাদক, উত্তরা প্রেসক্লাব), মাহফুজুল আলম খোকন (সিটি রিপোর্টার, খোলা কাগজ), প্রমূখ। অতিথিদের মধ্যে জুবায়ের আহমেদ তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের বিষয়ে তুলে ধরে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তুলে ধরেন এবং সাংবাদিক পেশাকে ট্রাস্টি করার কথা ও সংবাদিকদের স্বাধীনতার কথাও তুলে ধরেন। “এখনই সময় এসেছে একটি দেশে রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভুমিকা বহিঃপ্রকাশ ঘটানোর। “বর্তমান ছাত্র-জনতার আন্দোলনে যে স্বৈরাচার বা ফ্যাসিবাদকে দেশ থেকে উৎখাত করেছেন সেই স্বৈরাচার সরকার যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সে জন্য গণমাধ্যমকে অবশ্যই সোচ্চার থাকতে হবে”। তাঁরা আরও বলেন, গণমাধ্যম জাতির বিবেক, তাদের কাছ থেকে দেশও কিছু চায়। দেশের চলমান অবস্থা, অন্যায়, অপরাধ, দুর্নীতির সচিত্র সমাজের কাছে তুলে ধরার গণমাধ্যম গুরুত্বপূর্ণ অধ্যায়। অতিথিদের মধ্যে রুশ বাংলা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওহাব লিটনের মন্তব্য, একটি দেশের গণমাধ্যমই পারে রাষ্ট্রে পারিপার্শ্বিক অবস্থার সম্পর্কে সত্য, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের ভুল-ত্রুটি তুলে ধরে জাতির কাছে একটি সুন্দর দেশ গড়ার সহায়তা করতে। উক্ত আলোচনা সভার সার্বিক আয়োজক উত্তরা প্রেসক্লাব এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: রিপন মিয়া (সাবেক সহ-সভাপতি, উত্তরা প্রেক্লাব)। আলোচনা সভায় দেশে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের সংবাদ প্রতিনিধি ও সম্পাদকবৃন্দরাও উপস্থিত ছিলেন। মধ্যাহৃভোজের মধ্য দিয়ে আলোচনা সভার শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category