• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিন কিশোর। আটক করার পর তাদের কাছে ১৮ লাখ নগদ টাকা এবং চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মঈদ এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. লিয়ন মোল্লা নীরব (২২), মো. আরাফাত (১৬) ও সিফাত (১৬)। তারা তিনজনই কেরানীগঞ্জের বাসিন্দা।
অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, কোনো এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এজন্য তারা ব্যাংকে ডাকাতি করতে যায়। বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরও জানান, আটকদের মধ্যে নিরবের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তার নিজ জেলা গোপালগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category