• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 106.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কয়রা উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, গন অধিকার পরিষদ, কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক , শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, মোঃ মহসিন আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category