• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দাকোপে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’র আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এ গরু বিতরনের আয়োজন করেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশ, ক্ষেত্র সহকারী আলমাস হোসেনসহ আরো অনেকে। সভা শেষে উপজেলার ১৬ জন সুফলভোগি জেলেদের মাঝে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category