সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের কয়রার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বিরুদ্ধে শাস্তি ও বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন মহিলা সমিতি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত ইরেসপো প্রকল্পের বিভিন্ন সদস্যদের সঞ্চয় উত্তোলন এবং ঋন বিতরনের ক্ষেত্রে হয়রানীমুলক আচারন করে থাকেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। সমিতির ঋনের টাকা পাশ করানোর জন্য তিনি অর্থ আদায় করে থাকেন। এ ছাড়া তার কথা না শুনলে ঋনের টাকা দেওয়া হয় না। এমনকি তিনি সব সময় সদস্যদের সাথে খারাপ আচারন করে থাকেন। তার বিরুদ্ধে রয়েছে নানাবিধ অভিযোগ। যে কারনে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বদলি সহ শাস্তির দাবি জানাই। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন মহিলা সমিতির পক্ষে নারী নেত্রী শামছুন্নাহার বেগম, রেশমা খাতুন, পলি রানী মন্ডল, ছায়রা খাতুন, মুসলিমা আক্তার, হালিমা খাতুন, ছালমা আক্তার, সুফিয়া খাতুন প্রমুখ।
কয়রায় ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ৩৯ টি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মাংস বিতরন করা হয়। মাংস বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় জানানো হয় সৌদি সরকার কর্তৃক কুরবানীর মাংস ( দুম্বার গোশত) কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য ১৯০ প্যাকেট মাংস বরাদ্দ দেওয়া হয়। উক্ত মাংস হ্ফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।