• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল নোয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ে উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। নোয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর- রশীদ এর সভাপতিত্বে নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইশতিয়াক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু নোমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “অর্থনৈতিক শুমারি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যতে রাষ্ট্রের উন্নয়ন কর্মপন্থা নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বাংলাদেশ গড়তে নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে সকলের প্রতি আহবান জানান তিনি। উল্লেখ্য, “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে অর্থনৈতিক শুমারি শুরু হবে। ১৫ দিনব্যাপী এই শুমারি চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পরপর শুমারি করে থাকে সংস্থাটি।

নোয়াখালীতে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দক্ষ যুব গড়ছে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে নোয়াখালীতে কর্মপ্রত্যাশী যুবদের দক্ষতা বৃদ্ধি মূলক অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল নোয়াখালী সদর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থা’র সহযোগিতায় ‘পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়’ এর হলরুমে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এসময় নোয়াখালী সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদ ফয়সাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক আছর উদ্দিন জসিম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মায়মুনা খানম, নোয়াখালী সদর উপজেলা ‘যুব সংগঠন ফোরাম’ এর সভাপতি মাহবুবুর রহমান সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থা’র সভাপতি আরিফ হোসেন নিলয়, সাধারণ সম্পাদক আবদুল হক, নির্বাহী পরিষদের সদস্য আবদুর রশীদ, নির্বাহী পরিষদের সদস্য মাহমুদুল হাসান রুবেল, নির্বাহী পরিষদের সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা কামাল ফরায়েজী, নির্বাহী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন ও কার্যকরি কমিটির সদস্য মাহফুজুর রহমান মিশু সহ আরো অনেকে। এসময় ইউনিয়নের কর্মপ্রত্যাশী ৩০ জন যুবককে দক্ষতা বৃদ্ধি মূলক অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ কোর্সের উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন প্রধান অতিথি জনাব মানস মন্ডল। এদিকে ইউনিয়ন এর বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থা’কে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করেছেন যুব উন্নয়ন কর্মকর্তা জনাব জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category