• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আওয়ামী সন্ত্রাসীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

আতাউর শাহ্ :
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর সদর উপজেলায় আওয়ামী সন্ত্রাসী মোহাম্মদ আলীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল মজিদ (৬০) নামের বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার পূর্বরাত ২ টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও আহত হয়েছিলেন তার দুই সহোদর কাবিল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৪৫)। নিহত আব্দুল মজিদ ও আহতরা ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে।
সেই সময় প্রত্যক্ষদর্শিরা জানান, গত ২ নভেম্বর দিবাগত রাত ১০ টার দিকে তিন সহোদর আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল ইসলাম দোকান বন্ধ করে ইয়াদ আলীর মোড় মজিদের গোস্তের দোকানে বসে ছিল হঠাৎ করে আওয়ামীলীগ সন্ত্রাসী মোহাম্মদ আলী নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেল যোগে এসে পিস্তল দিয়ে গুলি ও চাপাতি দিয়ে কুপাইয়া রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার সময় ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল জনগণের চাপের মুখে পড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়।
তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসলপাতালে ভর্তি করায় সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজে রেফার্ট করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার কর্তবরত চিকিৎসক তার স্বজনদের জানান, আব্দুল মজিদকে সুস্থ্য করা আর সম্ভব নয়। আপনারা তাকে বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে আসার পর আজ রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে ইতিপূর্বে মামলা হয়েছে দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে, ভিকটিম মৃত্যু বরণ করায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category