• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মানুষের কথা নিয়ে আমার মাথাব্যাথা নেই: রোনালদো

Reporter Name
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নতুন অভিযানে সৌদি আরব এসেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন ক্লাব আল নাসরে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। গত মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষাও সেরে ফেলেছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা এই তারকা। মঙ্গলবার ঘরের মাঠ মার্সুল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে হাজির করে আল নাসর। সংবাদ সম্মেলনে রোনালদো জানান, ‘ইউরোপে আমার অনেক সুযোগ ছিল। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আমি এই ক্লাবকে বেছে নিয়েছি। কারণ আমি বিশ্বের এই অঞ্চলের ফুটবলের উন্নতি চাই। আমার অভিজ্ঞতা কাজ লাগিয়ে এখানের ফুটবলের উন্নতি করতে চাই। সঙ্গে নারীদের ফুটবলের উন্নতিতে সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই। ’ পাঁচবারেরর ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, সৌদি প্রো লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ‘মানুষ কী বলে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি জানি, এই লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ’ সংবাদ সম্মেলনের শেষে রোনালদো গায়ে থাকা স্যুট পাল্টে আল নাসরের জার্সি পরে মাঠে প্রবেশ করেন। গ্যালারিতে তাকে দেখার অপেক্ষায় ছিলেন ক্লাবটির ভক্ত-সমর্থকরা। আল নাসরের পুরো স্কোয়াডই রোনালদোর সঙ্গে সাক্ষাত করতে উপস্থিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category