• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালী-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় জরিমানা ও তিনজন কারাগারে

একেএম শাহজাহান :
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালী-ঢাকা রুটে যাত্রীবাহী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীতে তিনটি বাস কাউন্টারে জরিমানা ও তিনজনকে সাজা দিয়ে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নের্তৃত্বে বিআরটিএ ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তারা মাইজদী নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এই সময় সোনাপুর ও মাইজদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৪৪৯ টাকা এর স্থলে ৫০০/৫৫০ টাকা হারে ভাড়া আদায় করায় হিমাচল কাউন্টার, লাল সবুজ ও একুশে কাউন্টারকে দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে দুইজনকে সাতদিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এর আগে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে নোয়াখালী জজকোটের এডভোকেট মোঃ সামসুল ফারুক জনস্বার্থে বাদী হয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভোক্তাঅধিকার, বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন। আইনজীবির লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে নোয়াখালী সোনাপুর থেকে ঢাকা- কুমিল্লা-চৌমুহনী সহ বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসে অতিরিক্ত ৫০ টাকা ভাড়া বেশি নিচ্ছে বলে এর আগে নোয়াখালীর সাধারণ যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন জজ কোটে এ সিনিয়র আইনজীবী ।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এ সকল রুটে প্রতিদিন ১০ হাজার যাত্রী বাসে যাতায়াত করে। এই অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে নোয়াখালী জজকোটের এডভোকেট মোঃ সামসুল ফারুক তিনি বলেন আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন। ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে তিনি পরবর্তী পদক্ষেপ নিবেন বলে হুঁশিয়ার দেন। দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে ৫০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস কাউন্টার গুলো। এছাড়াও যাত্রীরা প্রতিবাদ করলে অপমান অপদস্ত লাঞ্চিত ও বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category