• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

বায়েজীদ :
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি মাদ্রাসা-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার সকাল হতে দিনব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মোঃ জামিল হোসেন মুরসালিন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,ছাত্রদল নেতা আমির হামজা, আপেল মাহমুদ, খন্দকার রাকিবসহ অন্যান্যরা। এসম উপস্থিত ছিলেন জেলা, উপজেলা এবং স্ব, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে। আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। সেই সাথে শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা দাবী গুলো শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার কাজ করছে ছাত্রদল। এর মাধ্যমে শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনাব তারেক রহমানের সালাম, শুভেচ্ছা বার্তা ও ৩১দফা বাস্তবায়নে পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। এছাড়াও নেতা কর্মীরা শিক্ষার্থীদের ভাবনাগুলো শোনছেন। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রস্তুতি সংবলিত লিফলেট বিতরণ করেন। পরে সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে যথোপযোগী উদ্যোগ গ্রহন করা হয়।

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি সহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়
গ্রেফতার রাসেল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।
২৪ নভেম্বর রোববার দুপুরে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্য। এসময় ভগ্নিপতি জুয়েল মিয়ার বাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ জুয়েল রানাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category