সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকার উত্তর সিটির উত্তরায়উত্তরা-১১ নম্বর সেক্টরের থেকে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের বাসা থেকে কোটি টাকার বেশি, ১১টি আইফেন এবং সেই সঙ্গেবেশ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে যৌথবাহিনী। এ ঘটনায় সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে আটকের তথ্যও মিলেছে। আটককৃত মোহাম্মদ আমজাদ হোসেন খানছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের সাবেক অতিরিক্ত সচিব।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসারএসআই মোহাম্মদ রফিকুল ইসলামগত ৪ নভেম্বর (সোমবার) সকালে সাংবাদমাধ্যমকে এ বিষয়টিজানানন ।
গত ৩ নভেম্বর (রোববার) দিবাগত রাতে রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়।
পুলিশ সংবাদমাধ্যমকে বলেন, গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ আনুমানিক রাত ১০টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় । বাসাটিতে তল্লাশী করে১১টি আইফোনও নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা ওবিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধারকরে বলে জানা গেছে। পরে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়। এঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে ।
এদিকে জানা গেছে, গত ২০২০ সালে এই আমজাদ হোসেন খান তার পেশা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব থেকেঅবসর নেন। গাজীপুর সদরে তার গ্রামের বাড়ি ।