• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অস্ত্র নিয়ে টিকটক, গ্রেফতারের পর জানা গেল যুবদল নেতা

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালী সদরে অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে আটক যুবদলের এক নেতার পদ স্থগিত করা হয়েছে। আবুল কালাম ওরফে কালা (৩৮) নামের ওই নেতা ১৯ নম্বর মধ্যম চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী ও সদস্যসচিব ইসমাইল চৌধুরী হিরন সই করা এক চিঠিতে তার প্রাথমিক সদস্য পদ ও দলীয় পদবি স্থগিত করা হয়।চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কারণে ১৯ নম্বর মধ্যম চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম কালাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদবি স্থগিত করা হলো। এর আগে সোমবার (২৮ অক্টোবর) ভোরে চার সহযোগীসহ কালাকে আটক করে যৌথবাহিনী। তারা হলেন একই ইউনিয়নের মেহরাজ (৪৬), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানায়, অস্ত্র হাতে ভিডিও করে টিকটকে আপলোড দেন যুবদল নেতা আবুল কালাম কালা। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার এবং অস্ত্রগুলো উদ্ধার করা হয়। জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী চিঠির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। তদন্ত শেষে দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আটক
নোয়াখালী হাতিয়া উপজেলায় ডাকাত মহিউদ্দিন কে ৫ টি রকেট ফ্লেয়ার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। বেশকিছুদিন ধরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন এর নেতৃত্বে একটি দূর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। এ ছাড়াও মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে আজ ২৯ অক্টোবর মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিন জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন পূর্ব মাইজচরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন কে ৫ টি রকেট ফ্লেয়ার, ১৯ টি দেশীয় অস্ত্র (রামদা ৫টি, লোহার শাবল ২টি, দা ৪ টি, চাপাতি ১ টি, ছুরি ৬ টি, চায়না করাত ১ টি), হরিনের শিং ২ টি এবং ৪ টি মোবাইলসহ আটক করা হয়। আটককৃত ডাকাতকে এবং জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category