• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বায়েজীদ :
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
২৮ অক্টোবর স্থানীয় ঢাকা-রংপুর মহাসড়কের জনতা ব্যাংক মোড়ে পলাশবাড়ী উপজেলা আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী সাকোয়াতজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওঃনজরুল ইসলাম লেবু।
আরোও বক্তব্য রাখেন,জেলা শ্রমিক নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা,কৃষক নেতা আব্দুর রাজ্জাক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ,সুরা ও কর্মপরিষদ সদস্য একরামুল হক,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খায়রুজ্জামান চান,উপজেলা পেশাজীবির সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার,
উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ তরফদার,পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ,সেক্রেটারী তাজুল ইসলাম মিলন,কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মকবুল হোসেন,বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর জননেতা শামিম প্রধান,
মহদিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মতিয়ার রহমান প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category