• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইতালি যাওয়ার পথে মাফিয়ার হাতে বন্দী রাজৈরের সায়েম, ২০লক্ষ টাকা মুক্তিপণ দাবি

মোহাইমিনুর মোল্লা :
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, রাজৈর (মাদারীপুর) : দালালের খপ্পড়ে পড়ে বাংলাদেশ থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের হাতে আটক হয় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের আবাসিক এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে সায়েম মিয়া (২০)। তাকে তিউনিশিয়ার পাহাড়ে আটকে রেখে ২০লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে মাফিয়া দালালরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন সায়েমের বাবা ইকবাল হোসেন ও মা সম্পা বেগম। ছেলের চিন্তায় সম্পা বেগমের খাওয়া-দাওয়া ও ঘুম বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে দালাল চক্রের হাতে চুক্তির ১৮লক্ষ ৫০হাজার টাকা দেওয়া হয়েছে। এখন ছেলেকে মুক্ত করতে দালালদের চাপে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে আইনের আশ্রয় নিতে রাজৈর থানায় লিখিত অভিযোগ করেছেন সায়েমের বাবা ইকবাল হোসেন। জানা যায় , স্বপ্ন পূরণের আশায় গত ৮মার্চ সাগরপথে অবৈধভাবে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন সায়েম । ইতালি পৌঁছানোর জন্য রাজৈর উপজেলার মধ্য বদরপাশা গ্রামের আরিফ হাওলাদার ও কালকিনি উপজেলার পশ্চিম আলীপুরের মো: মেহেদী হাসান শেখের সাথে ১৩লক্ষ ৫০হাজার টাকার চুক্তিতে রওয়ানা করেন তিনি । সায়েমের বাবা ইকবাল হোসেন জানান, দালাল আরিফ আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ১৮লক্ষ ৫০হাজার টাকা নিয়েছে। কিন্তু আমার ছেলেকে ইতালি না পৌঁছিয়ে তিউনিসিয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে মাফিয়ারা আমার কাছে ফোন করে ২০লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। সায়েমের মা সম্পা বেগম জানান, আমার ছেলেকে পাহাড়ে আটকে রেখেছে দালালরা। টাকা না দিলে সায়েমকে খুন করে ফেলবে মাফিয়ারা, আমি আমার ছেলেকে ফেরত চাই। এ ব্যাপারে আরিফ হাওলাদারের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনগুলোও বন্ধ পাওয়া যায়। রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ খান জানান , এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই আমরা অভিযুক্তদের বাড়িতে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। তবে দালালদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category