• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ‘নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় তারা। কিন্তু আজ বুধবার (২৩ অক্টোবর) রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের তহুরা খাতুন জোড়া গোল করেন। অপর গোলটি করেন আফিদা খন্দকার।
নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এদিন ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে সাবিনা খাতুনের উড়িয়ে মারা বল ডি বক্সের ভেতর থেকে ক্লিয়ার হয়। কিন্তু সেটি ডানদিকে পেনাল্টি বক্সের সামনে পেয়ে যান আফিদা। তিনি ট্যাপ করে ভারতের গোলরক্ষক পান্থোই চানুর মাথার উপর দিয়ে বল জালে পাঠান।
২৬ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল গোলের। এ সময় বামদিক থেকে মনিকা চাকমার নেওয়া শটে বারে লেগে ফিরে যায়। তবে ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় বামদিক থেকে ঋতুপর্ণা চাকমার ক্রস ভারতের গোলরক্ষক লাফিয়েও ধরতে পারেননি। গোললাইনের সামনে সেটাতে পা লাগিয়ে জালে জড়ান তহুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category