• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে প্রধান বিচাপতির দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট সূত্রে বৈঠকের বিষয়টি জানা গেছে।
জানা গেছে, প্রায় ৪০ মিনিটের মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্র্বতীকালীন সরকারের এই দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন সে বিষয়েও আলোচনা হয়েছে। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রধান বিচারপতি আইজিপি, র‌্যাব ডিজি ও ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্র্বতী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। আপিল বিভাগের ৭ বিচারপতি অন্তর্র্বতী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স পাঠানোর পরেই উপদেষ্টাদের শপথ পড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category