• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার রাকিবুলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ আল আমিন :
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : মুসলিম ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাকিবুল ইসলাম রাকিব নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার সর্বোচ্চ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদীর মাধবদী নবী প্রেমী তৌহিদী জনতা। গতকাল ২০ অক্টোবর রোববার দুপুরে মাধবদী পৌর শহরের মাধবদী বাজার বড় মসজিদ প্রাঙ্গনের এই সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন, মাধবদী বাজার বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মকবুল হুসাইন, জলপট্টি মসজিদের ইমাম মুফতি রাকিব হোসেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলামসহ তৌহিদী জনতা।
এসময় নরসিংদী সদর উপজেলার ভাগদী এলাকা থেকে গ্রেফতার ২২ বছর বয়সি রাকিবুল ইসলাম রাকিবকে তৌহিদী জনতার আন্দোলনের পর দ্রুত গ্রেফতার করায় সাধুবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে অতিবিলম্বে শাস্তির মাধ্যমে ফাঁসি কার্যকর করার আহবান জানানো হয়।
এই সংবাদ সম্মেলনের অন্তবর্তী সরকারের কাছে দাবী জানানো হয়, যে সব কুলাঙ্গার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে তাদের বিরোদ্ধে মৃত্যু দণ্ড আইন পাশ করার।
গ্রেফতারকৃত ২২ বছর বয়সি রাকিবুল ইসলাম রাকিব মাগুরা জেলার রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন যাবৎ তারা নরসিংদী সদর উপজেলার বাগদী এলাকায় ভাড়া বাসায় থাকতো। রাকিবুল নরসিংদীর আব্দুল মান্নান ভূইয়া ডিগ্রি কলেজের বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি রাকিব তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মীয় বিষয়ে বিতর্কিত নিয়মিত পোস্ট করতো। যার ফলে, বিষয়গুলো মুসলমানদের মনে আঘাত হেনেছে।
তার ফেসবুক পোস্টের প্রতিবাদে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category